মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে হ্নীলা ইউনিয়ন জামায়াতের দোয়া ও শোকরনা সভা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক এ্যসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও ইসলামি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে সৈরাচারী হাসিনা সরকারের দায়ের করা মিথ্যা ও প্রহসম মূলক মামলা থেকে সকল আইনী জটিলতা মোকাবেলা শেষে মুক্তি পাওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হ্নীলা ইউনিয়ন শাখার উদ্যোগে এক দোয়া মাহফিল ও শোকরনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে মঙ্গলবার বাদে আছর হ্নীলা স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদে এক সভা হ্নীলা ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হ্নীলা ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মাওঃ আব্দুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত শোকরনা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন হ্নীলা প্রপার ইউনিট জামায়াতের সহ সভাপতি মাওঃ মূছাকলিমউল্লাহ,সেক্রেটারি জিয়াউল হোসাইন কায়সার, ৩ নং ওয়ার্ড সভাপতি মাস্টার ফরিদুল আলম বিএস সি,৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ কামাক হোছাইন, ৩ নং ওয়ার্ড সেক্রেটারি ফরিদ আহমদ, ইসলামী ছাত্রশিবির হ্নীলা ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল গফুর চৌধুরী সহ অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে আজহারুল ইসলাম ভাইয়ের সূ স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং বাংলাদেশ সহ বিশ্বব্যাপী শান্তি কামানা করে মোনাজাত পরিচালনা করেছেন হ্নীলা স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ ক্বারী জামাল উদ্দিন। বক্তারা বলেছেন এটিএম আজহারুল ইসলামের এই মামলা বিশ্বব্যাপী উদাহরণ হয়ে থাকবে ।
দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক