দেশ বিদেশি ষড় যন্ত্রের শিকার প্রধান উপদেষ্টা, মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
দেশ বিদেশি ষড় যন্ত্রের শিকার প্রধান উপদেষ্টা ডাঃ ইউনুস। যারা নির্বাচন চাই তারা কেমন আমরা তা জানি, এমন মন্তব্য করছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই । আজ ২৭ মে (মঙ্গলবার) ঠাকুরগাঁও জেলার ইসলামী আন্দোলনের আয়োজনে বিশাল জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আরো বলেন জুলাই সংগঠিত গণঅভ্যুত্থানে রাজনৈতিক ব্যানার নিয়ে কারা রাজপথে ছিল তা সবাই জানে। আমরা গতকাল প্রধানের সাথে বৈঠকে বলেছি আগের দেশ সংস্কার করুন এবং জুলাই গণপত্তানের বিচার নিশ্চিত করুন পরে নির্বাচন দেন।
জনসভায় সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ হাফিজ উদ্দিন সভাপতি ইসলামী আন্দোলন ঠাকুরগাঁও জেলা শাখা। জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ আশরাফুল আলম কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ। মুফতি মনসুর আহমেদ কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ইসলামী আন্দোলন। উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ঠাকুরগাঁ জেলা শাখার নেতাকর্মীরা। বিশেষ অতিথির বক্তব্য আশরাফুল আলম বলেন জুলাই সংগঠিত গণঅভ্যুত্থানের আগে বিচার হয়তে হবে। এবং দেশের সংস্কার করতে হবে। এবং পরে নির্বাচন দিতে হবে। বিচার না হওয়া পর্যন্ত কোন নির্বাচন বাংলাদেশ করতে দেওয়া হবে না। এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম