রাজশাহীতে জমকানো আয়োজনের মধ্য দিয়ে মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের শুভ উদ্বোধন হয়
দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলায় ” মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাব” এর অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার( ২ জুন ), বেলা সাড়ে ১১টায়, সময় উপজেলা ৪ নং মৌমাছি ইউপির বসন্তকেদার বিদিরপুরে আজাহার মার্কেটে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের সাংবাদিক মোঃ রাজিব খাঁন এর সভাপতিত্বেও এসারুলের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও ফিতা কেটে অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করেন, বাকশিমইল ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব অর রশিদ,উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার শামসুজ্জোহা ও ৪ নং মৌগাছি ইউপি চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস প্যানেল (১) এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহামুদুল হাসান রুবেল, মৌমাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী মুকুল উপজেলা বিএনপি সাবেক ছাত্র দলের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা ছাত্রদলের যুগ্নু আহবায়ক লিটন আহাম্মেদ, ছাত্রদলের যুগ্ন আহবায়ক আরিফ হোসেন,মৌগাছি ছাত্রদলের সভাপতি রায়হানুল ইসলাম, মৌগাছি ইউনিয়ন বিএনপি নেতা আলাউদ্দিন মাস্টার,মৌগাছি ইউনিয়ন বিএনপির১ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী সরকার, উপজেলা বিএনপি সাবেক যুগ্নু আহবায়ক বেলাল উদ্দিন খন্দকার, উপজেলা বিএনপি সদস্য ওয়াজেদ আলী খাজু, সাবেক ইউপি সদস্য রেজাউল করিম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা মোহনপুর উপজেলা সভাপতি এম এম মামুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাদিকুল ইসলাম স্বপন, মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের রাজশাহী জেলা ও উপজেলা ভিত্তিক স্থানীয় এবং জাতীয় দৈনিক পত্রিকা ও ইলেকট্রনিক সকল প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন।
সিনিয়র সাংবাদিক মতিউর, ফয়সাল, মোস্তফা হোসেন ভিক্টর, ফিরোজ, রঞ্জু আহমেদ রকি, খন্দকার মেসবাউল, হাসান মাহমুদ, মহা জামিল, হাফিজ, হাসান আক্তার, নাসির উদ্দিন, আলামিনসহ প্রমুখ। এসময় অতিথিরা বক্তব্যে বলেন সাংবাদিক হলো জাতির বিবেক সাংবাদিকরা সত্য প্রকাশ করবে এটাই সাংবাদিকদের কাজ। মোহনপুর উপজেলা সাংবাদিকদের একটা যায়গা হল,সব সময় উপজেলা মানুষের পাশে থাকবে বলে আশাকরি। একটি এলাকার বাতিঘর সাংবাদিক। তাদের লেখনিতে অসহায় মানুষের কথা ফুটে উঠবে,দূর্নিতির কথা ফুটে উঠবে, উপজেলার মানুষ সব সময় পাশে থাকবে। বিভিন্ন পরামর্শ ও সুন্দর লিখনির মাধ্যমে ফুটিয়ে তুলতে সকল সদস্যদের প্রতি অতিথিরা আশা ব্যক্ত করেন। এই উপজেলার সাধারণ মানুষ পিছনে রয়েছে লেখনির মাধ্যমে দু:খ, দূর্দশার কথা ফুটিয়ে তুললে তাড়াতাড়ি কতৃপক্ষের নজরে আসবে, তখন অটোমেটিক উন্নয়ন হবে। পরিশেষে সভাপতিত্বের বক্তব্যে ইতি টেনে প্রেসক্লাব অফিসের শুভ উদ্বোধন ঘোষণা সমাপ্তি করেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব খাঁন