জামায়াতে হ্নীলা ইউনিয়ন শাখার ঈদপূর্ণমিলনী অনুষ্ঠানে জেলা আমীর আনোয়ারী

জামায়াতে হ্নীলা ইউনিয়ন শাখার ঈদপূর্ণমিলনী অনুষ্ঠানে জেলা আমীর আনোয়ারী
ছবি: শামসুল আলম শারেক

দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন জামায়াতের উদ্যেগে আয়োজিত ঈদ  ঈদপূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা আমীর আনোয়ারী বলেছেন জামায়াত শিবির নেতৃবৃন্দ কে সাবেক বর্তমান নেতৃত্বের  অজুহাত থেকে বেরিয়ে এসে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার মধ্যদিয়ে আগামী নির্বানের বিজয় ছিনিয়ে  আনার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে।  দেশের প্রতিটি গ্রামেগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌছিয়ে দিতে হবে,তা না হলে জামায়াতে ইসলামীর ৫৩ বছরের  অর্জন বৃথা যাবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী হ্নীলা ইউনিয়ন শাখার ঈদপূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়  কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওঃ নুর আহমদ আনোয়ারী উপরোক্ত কথাগুলো বলেছেন।  

৮ জুন রবিবার  সকাল ৯ টায় টেকনাফের ঐতিহ্য বাহী শিক্ষা প্রতিষ্ঠান হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা হল রুমে সংগঠনের হ্নীলা ইউনিয়ন আমীর মাও: গিয়াসউদ্দিন নিজামীর সভাপতিত্বে মাও: ইব্রাহিম মাহমুদের পরিচালনায় ইউনিয়নের বর্তমানও সাবেক শিবির ও জামায়াতের কর্মী বিভিন্ন এলাকায় পেশার সুবাদে  অবস্থান রত কর্মী, সমর্থকদের নিয়ে এক বর্ণাঢ্য ঈদপূর্ণমিলনী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়। 

এসময় ঈদের ছুটিতে বাড়িতে আসা কর্মী সমর্থক উপস্থিত ছিলেন, দেশের ভিতরে বিভিন্ন এলাকায় পেশার সুবাদে অবস্থানরত সাবেক ও বর্তমান দায়িত্বশীল কর্মী সমর্থকদের সম্মানে আয়োজিত উক্ত ঈদপূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াত আমীর  অধ্যক্ষ মাও: নুর আহমদ আনোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোছাইন ছিদ্দিকী, প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় মানব সম্পদ  উন্নয়ন বিষয়ক  সম্পাদক  মুহাম্মদ সাঈদুল ইসলাম, টেকনাফ উপজেলা জামায়াতের আমীর মাও: রফিকুল্লাহ,চকরিয়া মাতামুহুরি জামায়াতের সাংগঠনিক ও্য়ার্ড শাখার তরবিয়ত সেক্রেটারি ও বদরখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ

মাও : সাঈদ আহমদ তারেক, টেকনাফ উপজেলা জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি  সরওয়ার কামাল সিকদার, ছাত্র শিবির টেকনাফ উপজেলা শাখারা সভাপতি হাফেজ তারেক রহমান, এসময় আরো বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন সাংগঠনিক সেক্রেটারী মাওলানা জামাল হোছাইন , বায়তুলমাল সেক্রেটারী মাওলানা আব্দুল মজিদ, তরবিয়ত সেক্রেটারী সাদ্দাম হোছাইন, অধ্যাপক নুরুল বশর রাশেল, এডভোকেট রশিদ আহমদ, এডভোকেট জালাল উদ্দিন, অধ্যক্ষ মাওলানা নুরুল বশর, মাওলানা মুসা কলিম উল্লাহ, মাষ্টার আফসার কামাল, মুহাম্মদ নুরুল বশর,  শামসুল আলম শারেক,মাওলানা মুহাম্মদ ইসমাইল, মাষ্টার মুহাম্মদ সোহেল রানা, মোজাম্মেল হক, মাওলানা মুজহেরুল ইসলাম,ও মুহাম্মদ রফিক প্রমুখ।

দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক