পল্লী কুমারী অনন্যা - এস এম মনিরুজ্জামান আকাশ

পল্লী কুমারী অনন্যা - এস এম মনিরুজ্জামান আকাশ
ছবি: এসএম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

পল্লী কুমারী অনন্যা - এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি(অনার্স)কলেজ,
চাটমোহর,পাবনা।

(সুত্রঃ কানিজ ফাতিমা অনন্যা প্রিয়দর্শিনী-কে উৎসর্গীত)

বৃষ্টি ভেজা অঙ্গে তোমায় লাগে অপরুপ,
প্রিয় দর্শিনী নিঃস্বরা কুমারী কন্যা-
তুমি খোদার হাতে গড়া অনন্যা,
তুমি অপ্সরা;তুমি অধরা
তুমি কাংখিত প্রেমের রুপ !

তুমি যাচিত ভালোবাসার-
স্পর্শিত মানস কন্যা,
তুমি ভাল থাকার মহৌষধ-
তুমি অনবদ্য তুমি ব্যপীত অনন্যা,
তুমি কালান্তরে জাগ্রত প্রেমে স্বরুপ !

তুমি উর্বশী; তুমি বিনোদিনী-
তুমি মহাকালের রুপগাঁথা,
তুমি সুনন্দা তুমি ভাবনার রেখায় অনন্যা-
তুমি যাচিত বোধে রুপ কথা,
তুমি পূঁজিত প্রেমে নওতো বিরুপ !

তুমি চাওয়া; তুমি পাওয়া-
তুমি নবান্নের সোঁদা গন্ধ মাখা,
তুমি আশা;তুমি প্রত্যাশা-
তুমি আপন হাজার বসন্তে দেখা,
তুমি অপলক দেখায় অপরুপ !

তুমি চেতনা; তুমি সাধনা-
তুমি ভালোবাসায় আরাধনা,
তুমি সুর গীতির ঝংকার-
তুমি নিবিড় প্রেমের বাসনা,
তুমি স্বপ্ন সাধে আহ্লাদে প্রতিরুপ......

(রচনাকাল: ০৮ই জুলাই ২০০৭ ঈশায়ী,
রাত-১১:২০_১২:০০,
মনোয়ারা হালিম কাব্য কুঞ্জ,কচুগাড়ী,
কুয়াবাসী,চাটমোহর,পাবনা-৬৬১০*)

দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ