অদৃশ্যত রাজনৈতিক অনুভূতি - এস এম মনিরুজ্জামান আকাশ
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
অদৃশ্যত রাজনৈতিক অনুভূতি - এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি(অনার্স)কলেজ,
চাটমোহর,পাবনা।
কি বলবো ভাই আজ এলাকার ও দলের কথা-
পাইনি আজোও মুল্যবোধে রাজনৈতিক স্বাধীনতা,
শুনেছি হারাধনের নাকি দশটি ছিল ছেলে-
খুঁজতে গেলে পড়েনা চোখে থাকে অদৃশ্য আঁচলে!
দেখে আসছি সেই শৈশবে ও কৈশরে রাজনীতি-
সফল হতে দেয়নি কোন অজানা মহল সম্প্রীতি,
হয়েছে পন্ড যত বেধেছে দ্বন্দ্ব আকারে চরম-
বলতে গেলে সেসব কথা এখন লাগে শরম!
হয় ঘোষনা-নির্দেশনা হতে সকলে একসাথে-
হয়েও যেনো হয়না হওয়া এক হাত রেখে হাতে,
দিন যাবে তারিখ বদলাবে সংশয়ও বেড়ে যাবে-
বুঝি এখন কাকের মাংশ কাকে বোধে হয় খাবে!
দেখবো আর কত কিছু; দেখার কি ইবা আর বাকি-
কাজের বেলায় ঠন ঠনা ঠন নিজেই পড়েছি ফাকি,
সময় এখনও যায়নি ফুরিয়ে শোধরানো প্রয়োজন-
হতে হবে এক কাতারে সকলকে হয়ে স্বার্থাপন!
অস্তিত্ব এখনো হয়নি বিলীন পুরোপুরি আমাদের-
ফাক ফোকর সব পূরন করে অগ্রসর হতে হবে ঢেড়,
অদৃশ্য যত শক্তি যাবে হয়ে বিনাশ এক স্লোগানে-
ছিলাম আছি একতাবদ্ধ তা যেনো সকলে জানে...
এসো সকলে করি মুক্ত শফথ একই বাসনায় বেধে বূক-
হবোনা আর কভু বিচ্ছিন্ন যতই মনে জটিলতা আসুক,
বুঝাতে চাই একক ব্যক্তির চেয়ে একতা বড় ভবে-
নচেৎ অস্তিত্ব বলে জগতে থাকবেনা কিছুই বাস্তবে......
( তারিখঃ ১৩ই জুন'২০২১ইং
রাতঃ ১১:৪৩__১২:০০,মহকক)
দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ