"প্রয়োজনে" - প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ

ছবি: এসএম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

"প্রয়োজনে" - প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ

কত আর ফেলবো চোখের জল-
আর কত দুর যাবো কেঁদে-কেঁদে,
যাবে কি বৃথা সব টুকু পরিশ্রম বিফল-
নাকি শেষ হবেনা পথ বিপদে'র!

আর কত দেখব রক্ত লাশ-
কত আর দেখব স্বজনের আহাজারী,
দেখে-দেখে আর হইনা হতাশ-
ভাবি! আরো একবার অস্ত্র ধরি...

পারি আমরাও করতে বিনাশ-
সন্ত্রাস জুলুম ও রাহজানি,
পাবে জাতি পরিত্রানে অবকাশ-
ভয়ে ভীত হবে নির্মম গুপ্ত খুনী !

পারবো করতে অভাব যে দুর-
একাত্ম প্রাণে সকলে মিলে,
থাকবেনা বিভেদ হিংসা বিদ্বেষের সুর-
মাতৃকার মমতায় অবিচ্ছেদ্য দিলে...

কত কিছু করবো মোরা দেশের তরে-
হবে জগতে এদেশ চির শান্তির,
প্রয়োজনে যেতে হবে যুদ্ধে ঘর ছেড়ে-
যুদ্ধ করতে হবে বিরুদ্ধে দূর্নীতি'র !

কত লোকের স্বার্থপরতা-
রুখে বুঝাতে হবে নিঃস্বার্থে,
কেটে যাবে স্বদেশ প্রেমে জড়তা-
বুঝবে শান্তি নেই প্রকৃত অর্থে !

করতে হবে শান্তির মিছিল-
থাকব সকল সন্তানেরা মিলে,
সুখ-শান্তি হৃদ্যতায় ভরতে নিখিল-
অস্ত্র কলম ধরব ঐক্যের পতাকা তলে......

দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ