খেলাধুলায় রাজনীতি মুক্ত হওয়া উচিত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর

খেলাধুলায় রাজনীতি মুক্ত হওয়া উচিত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ছবি: মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

খেলাধুলায় বা ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ২০জুন (শুক্রবার) বিকালে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলা ওসমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। আমি বিশ্বাস করি এখন সময় এসেছে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তোলার। এ দেশকে নতুন করে গড়ে তোলার। মির্জা রুহুল আমিন স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলা ওসমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন।পৌর বিএনপির সংগ্রামী সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরিফ।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম