ধামইরহাট থানা হেফাজতে থাকা প্রশ্নপত্র ফাঁস এর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে ছাত্র জনতার মানববন্ধন
দৈনিক বিজয় নিউজ ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে চুরি, মাদক ব্যবসয়ী ও সেবীদের দৌরাত্ম বৃদ্ধিসহ আইন শৃঙ্খলার চরম অবনতি ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় থানার ওসি সহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২১ জুন শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে সর্ব স্তরের ছাত্র জনতার ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানবন্ধনে চুরি, মাদক ও আইনশৃঙ্খলা অবনতি এবং সাম্প্রতি থানা হেফাজতে থাকা এইচ এস সি ২০২৫ এর প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের শাস্তির দাবী জানায় ছাত্র জনতা। এ সময় বক্তারা ধামইরহাটের আইনশৃঙ্খলা অবনতি ও প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ধামইরহাট থানা পুলিশের দ্বায়িত্ব হীনতার অভিযোগে ওসি আব্দুল মালেকসহ সংশ্লিষ্টদের অপসারণের দাবি জানানো হয়। মানববন্ধন কর্মসূচি পালন শেষে একটি র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধামইরহাট থানা ভবনের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে কর্মসূচি শেষ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিফ আরাফাত অভি, এনসিপি নওগাঁ জেলা সমন্বয়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নুর আলম, ধামইরহাটের ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, আলমগীর হোসেন আরাফ, উপজেলা ছাত্রদল নেতা উমর ফারুক রোমন, পৌর ছাত্রদল নেতা মওদুদ আহম্মেদ, ফয়সল আহমেদ, কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাকিম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সজীব, ইসলামী ছাত্র আন্দোলন ধামইরহাট শাখার সভাপতি কাওসার আহমেদ, ছাত্র অধিকার পরিষদ ধামইরহাট উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শাকিল হোসেনসহ অনেকে এবং বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে ২১ জুন এক বিবৃতিতে জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী-এর আওতাধীন নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার সরকারি এম এম ডিগ্রী কলেজের জন্য বরাদ্দকৃত এইচএসসি পরীক্ষা ২০২৫-এর প্রশ্নপত্রের ৩টি ট্রাঙ্ক ধামইরহাট থানার লকার রুমে সংরক্ষণ করা হয়। প্রশ্ন সর্টিং-এর সময় ১টি ট্রাঙ্ক তালা খোলা অবস্থায় পাওয়া যায় এবং ইতিহাস ২য় পত্রের (বিষয় কোড-৩০৫) এক প্যাকেট প্রশ্ন লকার রুমের এক কর্ণারে পাওয়া যায়। উক্ত প্যাকেটের কিছু প্রশ্নপত্র ছেঁড়া থাকলেও প্রশ্নপত্রের সংখ্যা সঠিক পাওয়া যায় মর্মে জেলা প্রশাসক, নওগাঁ নিশ্চিত করেছেন। এ বিষয়ে প্রকৃত ঘটনা উদঘাটনে ও দায়ী ব্যক্তি/ব্যক্তিবর্গ চিহ্নিতকরণের জন্য জেলা প্রশাসন, নওগাঁ কর্তৃক ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, ইতিহাস ২য় পত্রের (বিষয় কোড-৩০৫) যে সেটের প্রশ্ন খোলা অবস্থায় পাওয়া যায়, সকল কেন্দ্রের সেই সেটের প্রশ্ন বাতিল করা হয়েছে। একই বিষয়ের প্রশ্নপত্রের ভিন্ন কয়েকটি সেট বোর্ডের কাছে সংরক্ষিত থাকায় পরীক্ষা গ্রহণে কোন জটিলতা তৈরি হবে না বলে জানিয়েছেন চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ও সভাপতি আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নুর সাইদ ইসলাম