নাইক্ষ্যংছড়ি'র সীমান্তে মাইন বিস্ফোরণে এক মিয়ানমার যুবকের বাম পা বিচ্ছিন্ন !
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে এবার অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তংচংগা রাখাইন (১৯) নামে এক মিয়ানমার রাখাইন যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়েছে । সোমবার (২৩ জুন) বিকাল ৪টার দিকে ঘুমধুম সীমান্তের চাকমার কাটা নামক সীমান্ত পয়েন্ট ৩৫ নং পিলার সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। আহত রাখাইন যুবক তংচংগ্যা রাখাইন সেই মিয়ানমার মিডাক গ্রামের যুবক বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, সোমবার বিকাল ৪টার দিকে মিয়ানমার রাখাইন যুবকটি সীমান্তের ঐপার থেকে বাংলাদেশে চিকিৎসার জন্য অনুপ্রবেশ করেছিল। এ সময় মিয়ানমার অভ্যন্তরে আরকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তার বাম পা বিচ্ছিন্ন হয়েযায়। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে একটি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মাশরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং তিনি জানান,অবৈধভাবে অনুপ্রবেশের সময় সীমান্তে মাইন বিস্ফোরণে একজন মিয়ানমার রাখাইন যুবকের বাম পা হারিয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি