মোটর সাইকেল কিনে না দেওয়ায় ছেলের আত্মহত্যা
দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে পরিবার থেকে মোটর সাইকেল কিনে না দেওয়ায় তানভীর(১৭) নামের এক ছেলের আত্মহত্যার খবর পাওয়া গেছে। তানভীর উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের লাখপুর গ্রামের স্থানীয়“নতুন রাস্তা সংলগ্ন”এলাকার বাসিন্দা তাইজুল ইসলাম এর ছেলে। পরিবার সূত্রে জানা যায়, তানভীর বাইক কেনার জন্য পরিবারের কাছে আবদার জানায়। পরিবার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগেই সে (রবিবার) বিকাল তিনটার দিকে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মরদেহ হাসপাতাল থেকে নিজ বাড়িতে আনা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে
দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম