ঠাকুরগাঁও সড়ক দূর্ঘটনায় নিহত বাবা মেয়ে

ঠাকুরগাঁও সড়ক দূর্ঘটনায় নিহত বাবা মেয়ে
ছবি: মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ভিআইপি বাস ও সিএনজির সংঘর্ষে আশরাফুল ইসলাম ৫০ও রাবিয়াতুল ১৫ নামে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ ২৪ জুন (মঙ্গলবার) সকালে ভূল্লী থানার খোসবাজার খলিসাকুড়ি পোস্ট অফিস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে৷ নিহত আশরাফুল ইসলাম সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের খলিসাকুড়ি গ্রামের আবু মোহাম্মদের সন্তান৷ রাবিয়াতুল খোঁশবাজার মাদ্রাসায় নবম শ্রেণির শিক্ষার্থী। দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবার সিএনজিতে মাদ্রাসায় অর্ধবার্ষিকী পরীক্ষা দিতে যাচ্ছিলেন মেয়ে৷ পেছন থেকে একটি বাস এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাবা-মেয়ের মৃত্যু হয়৷ বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার সাইডে চলে যায়। এ ঘটনায় বাসযাত্রী বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। বাসটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম