শ্রীপুরে নারী মাদক ব্যবসায়ী আটক, ৪৫০ পিছ ইয়াবা জব্দ

শ্রীপুরে নারী মাদক ব্যবসায়ী আটক, ৪৫০ পিছ ইয়াবা জব্দ
ছবি: মো: আল আমিন

দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে গোপন সংবাদের ভিত্তিতে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় পুলিশ। গ্রেফতারকৃত ছুরাইয়া বেগমের কাছ থেকে ৪৫০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। ছুরাইয়ার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থানার দীন শিলাসী গ্রামে। শ্রীপুরের এক নাম্বার সিএনবি (স্বামী অজ্ঞাত) এলাকায় তার বিয়ে হয়েছিল। শ্বশুরবাড়ি থেকে বিউটি পার্লারের কাজ শিখলেও পরবর্তীতে তিনি মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। তিনি প্রায়ই কক্সবাজারের উখিয়া থেকে সরাসরি গিয়ে মাদকের বড় চালান সংগ্রহ করে আনতেন। নারী হওয়ায় শরীরের বিভিন্ন অংশে মাদক পাচারের জন্য বিশেষ কৌশল ব্যবহার করতেন, যা তাকে সহজে মাদক পরিবহনে সাহায্য করত। এবারও কক্সবাজার থেকে মাদক নিয়ে ফেরার সময় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন