১১ মাস স্কুলে না হাসার অভিযোগ, তুলেছেন সম্পূর্ণ বেতন!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
১১ মাস স্কুলে না এসেও তুলেছেন সম্পূর্ণ বেতন! এমনই এক ঘটনা ঘটেছে দিনাজপুর জেলার,খানসামা উপজেলায়। স্থানীয় সুত্রে জানাযায় যে ভাবকী ইউনিয়নের কুমড়িয়া দ্বিমুখী উচ্চবিদ্যালয় নামক প্রতিষ্ঠানে মোঃমোকছেদ আলী ছিলেন স্থানীয় আওয়ামীলীগ সমর্থিত কুমড়িয়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের একজন সহকারী সিনিয়র শিক্ষক। তিনি রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ অনেকদিন যাবত জোরপূর্বক দখলে রেখেছিলেন। তবে সরকার পতনের পর তিনি নিরুপায় হয়ে উক্ত পদ ছেড়ে দিতে বাধ্য হন। এরপর থেকে তিনি আর কোনদিন বিদ্যালয়ে আসেননি।এতে করে বিদ্যালয়ে শিক্ষক সংকটের কারণে শিক্ষার পরিবেশ চরমভাবে ব্যহত হয়। তবে তিনি বিদ্যালয়ে ১১ মাস যাবত অনুপস্থিত থাকলেও প্রশাসনের নাকের ডগায় ১১ মাসের সম্পূর্ণ বেতন উত্তোলন করেছেন বলে অভিযোগ উঠেছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান