হোমনায় যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের ৫ম মৃত্যু বার্ষিকী পালন

হোমনায় যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের ৫ম মৃত্যু বার্ষিকী পালন
ছবি: রাসেল আহমেদ

দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল ১১ টায় দৈনিক যুগান্তরের হোমনা প্রতিনিধির আয়োজনে হোমনা প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দৈনিক যুগান্তর হোমনা প্রতিনিধি ও হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলমগীর সরকার, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক সফিকুল ইসলাম বিটন, হোমনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফেরদৌস আবদুল্লাহ, থানা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, সহকারী শিক্ষক মনিরুজ্জামান, আশার বিভাগীয় ম্যানেজার মো. জালাল উদ্দীন, তিতাস উপজেলা দৈনিক যুগান্তরের প্রতিনিধি মহসীন হাবিব প্রমুখ। এছাড়াও হোমনা প্রেসক্লাবের সাংবাদিকগন এ সময় উপস্থিত ছিলেন। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা সামসুল হক।

দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ