হোমনায় বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

হোমনায় বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
ছবিঃ রাসেল আহমেদ

দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় ২০২২ -২৩ সালে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় মেধা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিমের আওতায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ট্রেনিং কোঅর্ডিনেটর লায়লা খান, একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম । এসময় বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, অধ্যক্ষ মো. মজিবুর রহমান, সুপার মাওলানা আবদুস সাত্তার, প্রধান শিক্ষক আমেনা বেগম ও মো. লুৎফর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আমিনুল ইসলাম। পরে মেধা বৃত্তি প্রাপ্ত ৩১ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ