শ্রীপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি মালেক, সম্পাদক টিপু সুলতান

শ্রীপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি মালেক, সম্পাদক টিপু সুলতান
ছবি: মো: আল আমিন

দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের (২০২৫–২০২৭) দুই বছরের মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়েছে। দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেককে সভাপতি, দৈনিক নাগরিক ভাবনার প্রতিনিধি টিপু সুলতানকে সাধারণ সম্পাদক এবং দৈনিক আমার বাঙলার প্রতিনিধি হাবিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ৩৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় শ্রীপুর প্রেসক্লাব ভবনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আলফাজ উদ্দিন স্বপন নতুন কমিটির নাম ঘোষণা করেন। এর আগে, দৈনিক মানবজমিনের প্রতিনিধি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এনামুল হক আকন্দের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে তিন সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়, যারা সদস্যদের মতামতের ভিত্তিতে এই নতুন কমিটি প্রণয়ন করে।

দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন