টেকনাফে হত্যাসহ ২১ মামলার পলাতক আসামী রোহিঙ্গা ডাকাত শফি র্যাবের হাতে আটক
দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজাের টেকনাফে হত্যাসহ ২১টি মামলার পলাতক আসামি রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী শফি ওরফে শইফ্ফা ডাকাত’কে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ ও গ্রেনেডসহ গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। র্যাব-১৫ এর গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়,কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প-২৬ এর পশ্চিম পাশে হাজীর প্রজেক্ট পাহাড়ের পাদদেশে ডাকাত শফি ও তার সহযোগীরা অবস্থান করছে। উক্ত তত্ত্বের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল গতকাল রাত আনুমানিক ১১.০০ টায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে শফি ডাকাতকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার সহযোগীরা শফি ডাকাতকে ছিনিয়ে নিতে র্যাবকে লক্ষ্য করে ৪/৫ রাউন্ড গুলি চালায়, তৎক্ষণাত র্যাব সদস্যরা বুদ্ধিমত্তার সঙ্গে আত্মরক্ষার্থে পাল্টা ০৩ রাউন্ড গুলি ছুঁড়ে । এসময় র্যাব সদস্যরা মোছনী নয়াপাড়া ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে মুহাম্মদ শফি প্রকাশ শইফ্ফা ডাকাত কে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে হত্যা,ডাকাতি,অপহরণ সহ ২১ টি মামলা রয়েছে বলে র্যাব জানায় পরে র্যাব সদস্যরা গহীন পাহাড়ে তাদের আস্তানা থেকে ১ টি ওয়ান শুটার গান,২ টি একনলাবন্দুক,১ টি এলজি,১০ টি এন্টিপারসোনাল মাইন,১০ টি ডিটোনেটর, ৫০ টি তাজা রাইফেলের গুলি,৫০টি রাইফেলের খালি কার্তুজ,৬ টি শর্টগানের খালি কার্তুজ,৭৬৯ গ্রাম খ্রিস্টালমেথ আইস,৩ টি গ্রেনেট উদ্ধার করা হয়। আসামি শফি ডাকাত’কে গ্রেফতার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রীয়াধীন রয়েছ।
দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক