মির্জাগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান

মির্জাগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান
ছবি: মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জে ২০২২-২৩ সালের মাধ্যমিক ও সমমান এবং উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ৩৬ জন কৃতি শিক্ষার্থীকে সন্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২ টায় সুবিদখালী সরকারি রহমান ইসাহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে পটুয়াখালী জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কীম এসইডিপি এই অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম (ভারপ্রাপ্ত), সুবিদখালী সরকারি কলেজের প্রভাষক মোঃ নিজাম উদ্দিন, কাঠালতলী আকতার হোসেন চৌধুরী মেমোরিয়াল ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ মানিকুর রহমান সিদ্দিক, সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবদুল জলিল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ গোলাম ফারুক মুন্সী, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ নিজাম উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে মাধ্যমিক ও সমমান পরিক্ষায় ২০জন এবং উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ১৬ জনসহ মোট ৩৬জন কৃতি শিক্ষার্থীদের সম্মামনা প্রদান করা হয়। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান গণ, এসএমসি সভাপতি, কৃতি শিক্ষার্থী, অভিভাবকগণ এবং স্থাণীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন