মাদ্রাসা শিশু ছাত্রীর যৌ ন নিপিড়নের বিচার ও অভিযুক্ত পলাতক আসামী শাহাদাৎ হোসেনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তমপুর আদর্শগ্রামে নূরানী মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীর ওপর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও শিক্ষক শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেছে। এবং অতি দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার আহাজারি এলাকাবাসী। এবং এলাকাবাসী আরো বলেছেন সেফার সাথে যেই অমানবিক ঘটনা ঘটেছে, এই ঘটনা যেন ভবিষ্যতে অন্য কোন শিশুর সাথে না হয়।
সোমবার (২৮ জুলাই) বিকালে ভারী বৃষ্টির কারণে মাদ্রাসার কোচিং ক্লাসে মাত্র চারজন শিক্ষার্থী উপস্থিত ছিল। শিক্ষক শাহাদাৎ হোসেন তাদের মধ্যে দুজনকে ছুটি দিয়ে বাকি দুজনকে মাদ্রাসায় রাখেন—একজন ছাত্র ও দ্বিতীয় শ্রেণির ভুক্তভোগী শিশু শিক্ষার্থী। অভিযোগ রয়েছে, শিক্ষক ছাত্রটিকে মাদ্রাসার ঘর ঝাড়ু দিতে পাঠিয়ে শিশুটিকে তার কোলে বসিয়ে অশালীন আচরণ করেন। এ সময় মাদ্রাসার পাশের একটি ভবন থেকে এক মহিলা ঘটনা প্রত্যক্ষ করেন।
এরপর শাহাদাৎ হোসেন শিশুটিকে মাদ্রাসার বিশ্রাম কক্ষে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালান। শিশুটি চিৎকার করলে তাকে একটি ট্যাবলেট খাইয়ে মুখে কাপড় গুঁজে দিয়ে আবারও নির্যাতন করেন এবং কক্ষটি তালাবন্ধ করে চলে যান। পরে অন্য এক শিক্ষার্থী তালা খুলে শিশুটিকে উদ্ধার করে।
স্থানীয়দের ক্ষোভ ও প্রতিবাদ
ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়রা মাদ্রাসায় ভাঙচুর করে এবং শাহাদাৎ হোসেনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু হাতে বিক্ষোভ মিছি করে। এলাকাবাসীরা জানান, এর আগেও এই শিক্ষক কয়েকবার শিশু শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করেছেন, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তারা দাবি করেন, দ্রুত আসামীকে গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো শিশুর সঙ্গে এমন নৃশংস ঘটনা না ঘটে।
পুলিশের বক্তব্য
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে স্থানীয়রা অভিযোগ করছেন, আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
এই ঘটনায় শিশুটির পরিবার ও এলাকাবাসী ন্যায়বিচার চাইছে এবং শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমে