চূড়ান্ত ভর্তিতে জমজমাট পাবিপ্রবি,শিক্ষার্থীদের মুখে আনন্দ

চূড়ান্ত ভর্তিতে জমজমাট পাবিপ্রবি,শিক্ষার্থীদের মুখে আনন্দ
ছবি: ভাস্কর চন্দ্র রায়

দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ

রবিবার (৩ আগস্ট) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। উক্ত কার্যক্রম চলমান থাকবে ৩ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত। শনিবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ্য আমি (৩-৭ আগস্ট) ভর্তি চলমান থাকবে। তবে ৫ আগস্ট (মঙ্গলবার) ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে। ‎ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় যে শিক্ষার্থীরা এ, বি ও সি ইউনিট এবং বিভিন্ন কোটায় পাবিপ্রবিতে চূড়ান্ত ভর্তির জন্য মনোনীত হয়েছেন, তাদের নির্ধারিত সময়ের মধ্যে স-শরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও ভর্তি ফি জমা দিয়ে ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হলে, ভর্তির সুযোগ বাতিল বলে বিবেচিত হবে। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা বলেন," দীর্ঘদিনের প্রতিক্ষা আমাদের এই চূড়ান্ত ভর্তি সম্পূর্ণ করার মধ্য দিয়ে অবসান ঘটবে। চূড়ান্ত ভর্তি শেষ করে আমার মনে এক নতুন নতুন আনন্দ বিরাজমান করছে।"

উল্লেখ্য যে,‎ভর্তি ফরম পূরণ ও ডাউনলোড:
‎শিক্ষার্থীদের https://admission.pust.ac.bd ওয়েবসাইটে গিয়ে GST আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ভর্তি ফরম পূরণ করে PDF ডাউনলোড করতে হবে। ডাউনলোডকৃত ফরমটি A4 সাইজের কাগজে রঙিন প্রিন্ট করে ভর্তির সময় সঙ্গে আনতে হবে।

ভর্তির সময় শিক্ষার্থীদের জমা দিতে হবে:
‎১. ভর্তি ফরমের রঙিন প্রিন্ট কপি (A4 সাইজে);
‎২. এসএসসি ও এইচএসসি বোর্ডের মূল নম্বরপত্র ও মূল সনদপত্র;
‎৩. জাতীয় পরিচয়পত্র/জন্মসনদের মূল কপি ও একটি সত্যায়িত ফটোকপি;
‎৪. চতুর্থ বিষয়সহ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র;
‎৫. পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবি;
‎৬. অনলাইনে ভর্তি ফি জমার রসিদ বা প্রিন্ট কপি।

দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়