মাদক সেবনের সময় এক যুবক হাতেনাতে আটক !অতঃপর ৪ (চার) মাসের কারাদণ্ড!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলা জুড়ে চলছে মাদক বিরোধী অভিযান। বীরগঞ্জ উপজেলাও এর বাইরে নয়,মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ভোগনগর ইউনিয়নের কালপুকুর এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে স্থানীয় ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ ইউসুফ ইসলাম (২২) কে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে একটি ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে ৪ (চার) মাসের কারাদণ্ড দেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান