কিশোরী বধূ - এস এম মনিরুজ্জামান আকাশ
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
কিশোরী বধূ - এস এম মনিরুজ্জামান আকাশ
সোনালী বিকেলে গাঁয়ের মেঠো পথে হাটে-
ঘোমটা দিয়ে নববধূ যায় যে নদীর ঘাটে,
কাঙ্খে তার রঙ্গীন কলস নথ ফুল নাকে-
মাঠের বুকে দুরন্ত যুবক বাঁশিতে সুর হাকে!
প্রকৃতির অবলীলাকে হার মানায় নববধূ-
যার চালচলনে কথা বার্তায় ঝরে শুভ্র মধু,
কত স্বপ্ন কিশোরী বধূর নবীন কাঁজল চোখে-
ভাবে হবে সংসার আঁকবে পরম দীপ্ত সুখে।
আঁকে কত প্রত্যাশিত ছবি স্বপ্নে আঁখিপাতে-
চোখ বুঁজে যা ভেবেছে স্বপ্নে শৈশব সাধনাতে
কত রকম কথা শুনেছে নানী-দাদীর মুখে-
এসব স্মৃতি কথা ভাসে এখন মুখে-চোখে।
কিশোরী বধূ আপন করে নেয় স্বামী সংসার-
শ্বশুর শাশুড়ী দেবর ননদসহ স্বামীর পরিবার,
হয়তো আপন হয় সবার সাথে বাড়ীর সব কিছু-
এভাবে বাঙ্গালী বধূ হয় গৃহীত না দেখে উঁচুনিচু।
কিশোরী বধূ বছরের পর বছর যায় পার করে-
একান্ত আপন করে স্বামী সন্তান সংসার গড়ে,
পায় কভুও মুল্যায়ন আবার হয়তো পায়না চেয়ে-
এভাবে চলে বধূ জীবন দুঃখ শ্রোতে আঘাত পেয়ে!
দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ