চিরিরবন্দরে বৃষ্টি উপেক্ষা করে বিএনপি'র বিজয় র‌্যালি।

চিরিরবন্দরে বৃষ্টি উপেক্ষা করে বিএনপি'র বিজয় র‌্যালি।
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

চিরিরবন্দরে বৃষ্টি উপেক্ষা করে বিএনপি'র বিজয় র‌্যালিতে সমর্থকদের ঢল! মঙ্গলবার বিকালে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যা*সিবা*দের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় র‌্যালির আয়োজন করে চিরিরবন্দর উপজেলা বিএনপি। কর্মসূচী সফল করতে উৎসব মুখর পরিবেশে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতা-কর্মী আসতে শুরু করে উপজেলা বি এন পির পার্টি অফিসে। বৃষ্টিতে ভিজে বিজয় র‌্যালিতে বিএনপি নেতা-কর্মীদের এমন বাঁধভাঙ্গা উচ্ছাসে নজর কেড়েছে সবার। বিজয় র‌্যালির নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া। এ সময় মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি’ র কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করে নেতা-কর্মীরা।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান