পাবিপ্রবিতে ব্যান্ড এসোসিয়েশনের যাত্রা শুরু

পাবিপ্রবিতে ব্যান্ড এসোসিয়েশনের যাত্রা শুরু
ছবিঃ ভাস্কর চন্দ্র রায়

দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) Band Association of PUST (BAPUST) নামের নতুন একটি ব্যান্ড সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ‎বুধবার (৬ আগস্ট) সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন হয়েছে। ‎নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মো: ইশরাফুল পারভেজ এবং সাধারণ সম্পাদক হিসেবে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তুর মোহাম্মদ মুবতাসিমকে মনোনীত করা হয়েছে। কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে পরিচালক ড. মো: রাশেদুল হক এবং কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক নিতুন কুমার পোদ্দার ও ইয়াছিন ইফাত জিতু এবং বিজয় মল্লিক।

‎এ কমিটির অন্য সদস্যরা হলো- সহ-সভাপতি মো: মিনহাজ মুত্তাকি, মো: সাগর হোসেন,মো: মনোজ্জয় হক সূচক, মো: মেহেদী হাসান জিম,মো: সাবিত আস সামি ও মো: নাইমুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মো: সৌগত মনির বর্ণ ও মো: ইত্তিহাদ হাসনাত তায়েশ , সাংগঠনিক সম্পাদক অজয় সাহা, দপ্তর সম্পাদক প্রশান্ত দাস শিশির, অর্থ সম্পাদক অমিত কবিরাজ, প্রচার সম্পাদক অক্ষয় শাম, উপ-প্রচার সম্পাদক সায়ন্ত সরকার। এছাড়াও আজীবনের ১৫ জনকে সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে ।

‎নতুন এ কমিটির সভাপতি মো: ইশরাফুল পারভেজ বলেন," পাবিপ্রবির বর্তমান ও সাবেক ব্যান্ড সদস্যদের উদ্যোগে গঠিত হয়েছে একটি স্বাধীন, সৃজনশীল ও অরাজনৈতিক সংগঠন, যার লক্ষ্য—সংগীতের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও ভাবমূর্তি তুলে ধরা। এই সংগঠন বিশ্ববিদ্যালয়ের সব ব্যান্ড ও সংগীতপ্রেমীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। তরুণ প্রতিভা খুঁজে বের করে তাদের উৎসাহ ও সহায়তা প্রদানই আমাদের উদ্দেশ্য। আমরা বিশ্বাস করি—সংগীত মানুষকে একত্র করে, সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। BAPUST সেই পরিবর্তনের অংশ হতে চায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকবৃন্দ ও সকল সংগীতপ্রেমী শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা যারা আমাদের এই উদ্যোগে পাশে আছেন।"

‎সাধারণ সম্পাদক তুর মোহাম্মদ মুবতাসিম বলেন,"বিএপিইউএসটি-এর সাধারণ সম্পাদক হিসেবে আমরার কৃতজ্ঞতা ও দায়িত্ববোধে পরিপূর্ণ। এটি শুধু একটি সংগঠন নয়, বরং ১ যুগের স্বপ্নের বাস্তবায়ন—যেখানে PUST-এর সঙ্গীতপ্রেমীরা একত্রিত হয়ে নিজেদের বিকশিত করবে। সেই প্রিয় সিনিয়রদের স্বপ্ন, প্রচেষ্টা ও অদম্য ইচ্ছাশক্তিই আজ আমাদের অনুপ্রেরণা। তাঁদের অসম্পূর্ণ স্বপ্ন আমরা বাস্তবে রূপ দিতে চাই। BAPUST কোনো সাধারণ ক্লাব নয়—এটি একটি প্রতিশ্রুতি, যা দেশজুড়ে ও বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার মতো ব্যান্ড গড়তে অঙ্গীকারবদ্ধ। সিনিয়রদের দিকনির্দেশনা ছাড়া এই যাত্রা সম্ভব হতো না। আমাদের পথ এখনো অনেক দূর, তবে আমরা প্রস্তুত সেরা কিছু গড়ার প্রত্যয়ে।

দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়