শিবপুরে ইয়াবা সহ এক মাদক ব্যাবসায়ী গ্ৰফেতার

শিবপুরে ইয়াবা সহ এক মাদক ব্যাবসায়ী গ্ৰফেতার
ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুরে ১০২ পিছ ইয়াবাসহ কামাল হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শিবপুর মডেল থানার পুলিশ। রবিবার দুপুরে যোশর ইউনিয়নের সৃষ্টিঘর বাজার থেকে তাকে আটক করা হয়। কামাল হোসেন সৃষ্টিঘর এলাকার ফজলুর রহমানের ছেলে সে সৃষ্টিঘর বাজারে ফল ব্যবসায়ী। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন