পাবিপ্রবির সমাজকর্ম বিভাগের নতুন চেয়ারম্যান ড. মোঃ জাহিদুল ইসলাম

পাবিপ্রবির সমাজকর্ম বিভাগের নতুন চেয়ারম্যান ড. মোঃ জাহিদুল ইসলাম
ছবিঃ ভাস্কর চন্দ্র রায়

দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন নিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ জাহিদুল ইসলাম । বুধবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রক্ষ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহযোগী অধ্যাপক ড. মোঃ জাহিদুল ইসলামকে ১৬ আগস্ট থেকে কার্যকর করে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হলো। বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী ড. মোঃ জাহিদুল ইসলাম কে দায়িত্ব প্রাপ্য ভাতা প্রদান করা হবেন।

ড.মোঃ জাহিদুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ হতে বিএসএস (অনার্স), এমএসএস সম্পন্ন করেন। পরে তিনি পিএইচডি ডিগ্রিও অর্জন করেছেন। নবনিযুক্ত চেয়ারম্যান ড. মোঃ জাহিদুল ইসলাম বলেন,"আমি প্রথমেই সাবেক চেয়ারম্যান ড. মোসাঃ খাদিজাতুল কোবরাকে ধন্যবাদ জানাই। সমাজকর্ম আমার প্রিয় বিভাগ। এই নতুন দায়িত্বে,দায়িত্ববোধ আরও বৃদ্ধি পেয়েছে। সমাজকর্ম বিভাগ একটি পরিবারের মতো। যেখানে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। সমাজকর্ম বিভাগে শিক্ষার্থীদের গবেষণার অনেক ক্ষেত্র রয়েছে। এ সকল ক্ষেত্রে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা আমার অব্যহত থাকবে। আমাদের শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা প্রদান ও মান উন্নয়নে সর্বদা কাজ করে যাবো।"

দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়