বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার জিপিএ -৫ প্রাপ্ত কৃত শিক্ষার্থীদের সংবর্ধনাসভা অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে  উপজেলার জিপিএ -৫ প্রাপ্ত কৃত শিক্ষার্থীদের সংবর্ধনাসভা অনুষ্ঠিত
ছবি: শামসুল আলম শারেক

দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

বাংলাদেশের ছাত্র সমাজের অধিকার  আদায়ের বলিষ্ঠ ভুমিকা পালনকারী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টেকনাফ উপজেলা শাখার  উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ১৬ আগষ্ট শনিবার সকাল সাড়ে ৯ টায় টেকনাফ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টেকনাফ উপজেলা শাখার সভাপতি ছাত্রনেতা তারেক রহমানের সভাপতিত্বে ছাত্র নেতা শাহ কামাল শাফির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য  রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা  সম্পাদক সাঈদুল ইসলাম।

প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আল কাদেরী,প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার  আমীর ও উখিয়া টেকনাফ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাও: নুরআহমদ আনোয়ারী, বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ইসলামি ছাত্রশিবিররের সভাপতি আব্দুর রহিম নূরী,টেকনাফ উপজেলা জামায়াত আমীর মাওঃ রফিক উল্লাহ, ও পৌর জামায়াত আমীর সাবেক ছত্র নেতা রবিউল আলম প্রমূখ।

অনুষ্ঠানে  বক্তারা বলেছেন ছাত্র শিবির জাতির একটি বড় নিয়ামত স্বরূপ,দক্ষ ও যোগ্যতাসম্পন্ন সু নাগরিক গড়ে তুলতে হলে ইসলামি ছাত্রশিবিরের বিকল্প নেই, তাই আজকে যারা ছাত্র  তারা আগামীদিনে  জাতির ভবিষ্যৎ  তারাই পারবে একটি জাতিকে বৈষম্যহীন দেশের দিশা দিতে, সুতারং তাদের কে সু নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে ইসলামী ছাত্রশিবিরের পতাকাতলে সমবেত হতে হবে,যারা আজকে জিপিএ -৫ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছ তাদের সু স্বাগতম।

দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক