দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা নির্বাহী অফিসার মনোহরদী এর চালাকচর বাজার মনিটরিং ৪ জনকে অর্থদণ্ড প্রদান

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা নির্বাহী অফিসার মনোহরদী এর চালাকচর বাজার মনিটরিং ৪ জনকে অর্থদণ্ড প্রদান
ছবি: মো: এমরুল ইসলাম 

দৈনিক বিজয় নিউজ মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ

শনিবার(১৬ মার্চ)বিকালে পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলার চালাকচর বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)হাছিবা খান।উক্ত অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার আইনে ৪ জন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এ ছাড়াও কোন অসাধু ব্যবসায়ী পণ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরী করলে তাকে ভোক্তা অধিকার আইনে অধিকতর শাস্তি প্রদানের ঘোষণা দেন।জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।এসময় চালাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল মান্নান মুক্তু,নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানেটারী ইন্সপেক্টর শাহনেওয়াজ,মনোহরদী থানার পুলিশ ফোর্স এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ / মো: এমরুল ইসলাম