নরসিংদীর মনোহরদীতে মাদকাসক্ত ছেলের হাতে মা নিহত ঘাতক ছেলে আটক

নরসিংদীর মনোহরদীতে মাদকাসক্ত ছেলের হাতে মা নিহত ঘাতক ছেলে আটক
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে মাদকাসক্ত ছেলের শাবলের আঘাতে মা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার একদুরিয়া ইউনিয়নের চর আলগী গ্রামে এ ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া পিপিএম।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (১৬ মার্চ) উপজেলার একদুরিয়া ইউনিয়নের উত্তর আলগী গ্রামের নূরু মিয়ার মাদকাসক্ত ছেলে আরিফ মিয়া (৩০) ভাত খেতে বসে খাবারের এক পর্যায়ে সে মা হাসনে আরা (৫০) এর সাথে খাবার নিয়ে তর্কে-বিতর্কে লিপ্ত হয় এবং ঘর থেকে একটি লোহার শাবল নিয়ে মায়ের মাথার পেছনে সজোরে দুইটি আঘাত করলে মা হাসনে আরা ঘটনাস্থলেই নিহত হয়। এ ব্যাপারে মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া পিপিএম জানান,মাকে হত্যা করার অপরাধে ঘাতক আরিফ মিয়া কে আটক করা হয়েছে। মামলা রুজু  প্রক্রিয়াধীন।

দৈনিক বিজয় নিউজ / মো: এমরুল ইসলাম