রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে তারেক রহমানের ৩১ দফার বই বিতরণ
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের "রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা" বই পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল বইগুলো বিতরণ করেন। এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রদল নেতা প্রকৌশলী হারুন-অর-রশিদ।
এছাড়া, রাজাপুর উপজেলা ছাত্রদল, বড়ইয়া ইউনিয়ন ছাত্রদল, বড়ইয়া ডিগ্রি কলেজ ছাত্রদল এবং আবদুল মালেক ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন। পরীক্ষা শেষে প্রায় ৪০০ শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হয়। প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, "তারেক রহমানের ঘোষিত ৩১ দফার বই বিতরণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ছাত্রদলকে এ ধরনের কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আমরা বিএনপি ও এর অঙ্গসংগঠনের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করব।"
অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসিম সোহেলসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন বড়ইয়া ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুনায়েদ মোর্শেদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, বড়ইয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাফওয়ান কিবরিয়া মুন্না, সাধারণ সম্পাদক সায়েম হাওলাদার, আবদুল মালেক ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম জিহাদ, সাধারণ সম্পাদক আরাফাত এবং যুবদল নেতা সানাউল হাসান অপু প্রমুখ।
এ আয়োজনের মাধ্যমে বিএনপি ও ছাত্রদল তাদের রাজনৈতিক লক্ষ্য ও ভিশন ছাত্রসমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ
New chat