বর্তমান বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি কোন ভাবেই গঠন মূলক নয়: কুমিল্লা-২ আসনে মনোয়ার সরকার
দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে গনসংযোগ করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্যের জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মো. মনোয়ার সরকার। বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলার দুলালপুর বাজার এবং রামকৃষ্ণপুর বাজারে গণসংযোগ করেন এবং বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং তার ভাবনা ও পরিকল্পনার কথা তুলে ধরেছেন।
গনসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশের জনগণ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। আর এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। ঘোষিত দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমি বিএনপির একজন কর্মী আমি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে ধানের শীষের ভোট চাইতে আপনাদের কাছে এসেছি। তিনি আরো বলেন, পিআর পদ্ধতি বাংলাদেশে নতুন, দেশের অধিকাংশ জনগণ পিআর পদ্ধতি বুঝে না। তাই এখনি পিআর পদ্ধতি চালু করা ঠিক হবে না। অদূর ভবিষ্যতে পিআর পদ্ধতি সম্পর্কে জনগনকে অবহিত করে ধাপে ধাপে পিআর পদ্ধতি চালু করা যেতে পারে। বর্তমান বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি কোন ভাবেই গঠন মূলক ও কাম্য নয়।
মনোয়ার সরকার তরুণ প্রজন্মকে উদ্দেশ্যে বলেন, তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ, তরুণরা থেমে গেলে দেশ থেমে যাবে। তাই তরুণরা যতবেশি একটিভ হবে দেশ ততোবেশি এগিয়ে যাবে। তরুণরা তাদের প্রথম ভোট টি যেন ধানের শীষ প্রতীকে দেয় সেই আহবান করছি। এর আগে দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপির অঙ্গ ও সংগঠনের নেতৃবৃন্দের সাথে বিএনপির কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন। এরপর নেতাকর্মীদের সাথে নিয়ে দুলালপুর বাজার ব্যবসায়ী ও জনসাধারণের সাথে কৌশল বিনিময় ও দোয়া চেয়েছেন কুমিল্লা-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনোয়ার সরকার।
দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ