নাইক্ষ্যংছড়ি'র ঘুমধুমে ৭২ঘণ্টায় রোহিঙ্গা যুবক গলাকেটে হত্যার ৩খুনি গ্রেপ্তার হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে টমটম চালক নুরুল আবছার হত্যার ঘটনায় জড়িত তিন রোহিঙ্গা ৭২ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতর মধ্যে কুতুপালং এফসিএন- ব্লক-বি/৯, ক্যাম্প-২ ইস্ট-এর মৃত আলী আহম্মদের ছেলে শফি আলম (২৮)। কুতুপালং এফসিএন- ব্লক-বি/১০, ক্যাম্প-২ ইস্ট-এর হামিদ হোসেনের ছেলে ইমাম হোসেন (২০)। কুতুপালং এফসিএন- ব্লক-বি/১০, ক্যাম্প-২ ইস্ট-এর নুর আহমদের ছেলে আবুল হাশিম (৪৫) এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতারের বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন, হত্যাকাণ্ডের পরপরই আমরা গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। প্রযুক্তির সহায়তা ও মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের মাধ্যমে মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই তিন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সীমান্ত এলাকায় রোহিঙ্গাদের অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। এছাড়া এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়রা পুলিশের দ্রুত তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, ঘটনার পরপরই পুলিশ যেভাবে মাঠে নেমে আসামিদের ধরেছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা পুলিশের কাছে কৃতজ্ঞ। নিহতের পরিবারও দ্রুত বিচার দাবি করেছেন। নিহত নুরুল আবছারের বড় ভাই মোঃ শাহ আলম বলেন, আমার ভাইকে নির্মমভাবে খুন করা হয়েছে। আমরা চাই এ খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি