বগুড়ায় ইঞ্জিনিয়ার্স ব্লাড ডোনার ক্লাবকে টিএমএসএস'র সম্মাননা
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
মানবতার সেবায় রক্তদান ও রক্তদান কর্মসূচি আয়োজনে বিশেষ অবদানের জন্য টিএমএসএস-এর পক্ষ থেকে ইঞ্জিনিয়ার্স ব্লাড ডোনার ক্লাব-টিটিইআই সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গতকাল এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।টিএমএসএস এর আওতাধীন শিক্ষ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে রক্তদানে উৎসাহিত করার ক্ষেত্রে এই ক্লাবের অসাধারণ ভূমিকার স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানটি ছিল অত্যন্ত আড়ম্বরপূর্ণ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পিকেএসএফ-এর সম্মানিত সাধারণ পর্ষদ সদস্য শফিকুল ইসলাম শাহেদ। তিনি বলেন পড়া লেখার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করা দরকার। তিনি আরও বলেন সামাজিক দায়বদ্ধতা থেকে এমন মানবিক কাজ করা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ থাকতে হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর নির্বাহী পরিচালক ও টিটিইআই এর চেয়ারম্যান অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম, টিএমএসএস'র উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান, ডোমেইন প্রধান কার্যক্রম-৬ মোঃ সাজ্জাদুল বারী সুমন ও টিটিইআই এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার রিহান ইসলাম প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে বক্তারা ইঞ্জিনিয়ার্স ব্লাড ডোনার ক্লাব-টিটিইআই এর মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের এমন মহৎ উদ্যোগে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করেন। তারা বলেন, তরুণ প্রজন্মের এই ধরনের স্বেচ্ছাসেবী কাজ সমাজকে আরও শক্তিশালী ও মানবিক করে তোলে। এই সম্মাননা স্মারক প্রদান শুধু একটি স্বীকৃতি নয়, বরং ভবিষ্যতে আরও বেশি মানুষকে রক্তদানে অনুপ্রানীত করার একটি প্রেরণা। এ সময় টিএমএসএস'র উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, একান্ত সচিব প্রশাসন মোঃ আঃ হান্নান, সহকারী পরিচালক মোঃ শাফি পারভেজ, সহকারী পরিচালক মোঃ মোমিনুল ইসলাম, নানা শ্রেণি পেশার মানুষ, টিএমএসএসের ভেঞ্চার প্রধান, সেক্টর প্রধান ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান