পাবনার চাটমোহরে ফৈলজানা ইউনিয়নের দফাদার আব্দুল ওয়াহাব মন্ডল ইন্তেকাল করেছেন এলাকায় শোকের ছায়া

পাবনার চাটমোহরে ফৈলজানা ইউনিয়নের দফাদার আব্দুল ওয়াহাব মন্ডল ইন্তেকাল করেছেন এলাকায় শোকের ছায়া
ছবি: এসএম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

পাবনা জেলা চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কচুগাড়ী খোন্দকার পাড়া নিবাসী আব্দুল ওয়াহাব মন্ডল (৭০) রবিবার( ২৪ আগষ্ট ২০২৫ ) দুপর দেড় ঘটিকার দিকে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। উল্লেখ্য তিনি ফুসফুস জটিলতা ও মুত্র নালীর প্রদাহে ভুগতে ছিলেন। মরহুমের নামাজে জানাযা রবিবার রাত নয় ঘটিকার সময় চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ও পরে কচুগাড়ী জান্নাতুল মাওয়া গোরস্থানে তাকে দাফন করা হয়। মরহুম আব্দুল ওয়াহাব মন্ডল মৃর্ত্যুকালে তিন পুত্র ও তিন পুত্র বধূ, দুই কন্যা-জামাতা, নাতি-নাতনি, অজস্র আত্মীয় স্বজন রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাযায় চাটমোহর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত হয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী ও চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে বলেন, মরহুম আব্দুল ওয়াহাব মন্ডল ফৈলজানা ইউনিয়ন পরিষদের অধীনে আপনাদের সেবায় নিয়োজিত ছিলেন। তিনটি বিভিন্ন সময়ে সরকারি কার্য পরিচালনা কালে প্রশাসনকে সহযোগিতার সময় হয়তো কারো সাথে খারাপ ব্যবহার করে থাকতে পারেন। আমরা প্রশাসনের পক্ষ থেকে তার পক্ষ থেকে ও তার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেছি। ইউএনও মুসা নাসের চৌধুরী আরো বলেন, আমরা সরকারের পক্ষ থেকে মরহুম আব্দুল ওয়াহাব মন্ডলের দাফন-কাফনের জন্য কিছু আর্থিক অনুদান নিয়ে এসেছি। সরকারি ভাবে যতটা সাহায্য সহযোগিতা করা যায় আমরা ইনশা আল্লাহ করবো।আপনারা মরহুম আব্দুল ওয়াহাব মন্ডলের রেখে যাওয়া তিন ছেলের পাশে থাকবেন ইনশা আল্লাহ আমরাও থাকবো। সকলের কাছে আবারও আব্দুল ওয়াহাব মন্ডলের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোওয়া চাই আপনাদের কাছে।

মরহুম আব্দুল ওয়াহাব মন্ডল একজন বাকপটু ব্যক্তি ছিলেন। তিনি সাধারণ লোকের সাথে অমায়িক ব্যবহার করতেন ও তিনি খুবই সুন্দর কথা বলতেন এজন্য অসংখ্য লোক তাকে চিনতো জানতো। মরহুম আব্দুল ওয়াহাব মন্ডলের মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক বার্তা প্রেরণ করেছেন অনেকজন। পাবনা জেলার চাটমোহর উপজেলার নয় নং ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান হাফিজ ও পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.জহুরুল ইসলাম (সাংবাদিক) মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন ।

এছাড়াও পাবনা জেলার বিশিষ্ট কবি সাংবাদিক গবেষক-মানবাধিকার কর্মী, গ্রিনপিস বাংলা- পাবনা জেলা শাখার সভাপতি ও দৈনিক খবর পদ্মা সেতু'র স্টাফ রিপোর্টার প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ গভীর সমবেদনা প্রকাশ করে সকলের কাছে বিনীত ভাবে দোওয়া চেয়েছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আরো যারা দোওয়া চেয়েছেন, পাবনা জেলা ও দায়রা আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. আবুল বাশার রানা, ব্যাংক এশিয়া ফৈলজানা শাখার ব্যবস্থাপক এস এম মোহসীন আলম,এনজিও কর্মী এনামুল হক মামুন সকলের কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোওয়া চেয়েছেন ও শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দান করেছেন। এ ছাড়াও বিশিষ্ট সাংবাদিক এস এম এরশাদ আলম মনি সরকার গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং সকলের কাছে দোওয়া চেয়েছেন।

দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ