গাজীপুরের শ্রীপুরে নদীতে ডুবে যাওয়া কলেজছাত্রীর মরদেহ ২৭ ঘণ্টা পর উদ্ধার
দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি ব্রিজ থেকে লাফ দিয়ে নিখোঁজ হওয়া কলেজছাত্রীর মরদেহ ২৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা সুতিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত লামিয়া আক্তার (১৭) কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের মো. দেলোয়ার হোসেনের মেয়ে এবং গফরগাঁও উপজেলার গিয়াসউদ্দিন কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক এটিএম মাহমুদুল হাসান জানান, গতকাল বুধবার সকাল ১০টায় ত্রিমোহনী ব্রিজ থেকে লামিয়া নদীতে ঝাঁপ দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা অভিযান শুরু করে। আজ সকাল ১০টায় পুনরায় অভিযান চালিয়ে দুপুরে সুতিয়া নদীতে তার মরদেহ পাওয়া যায়।
উল্লেখ্য :
বুধবার সকাল ১০টায় লামিয়া ব্রিজ থেকে লাফ দেয়।
স্থানীয়রা খুঁজতে ব্যর্থ হয়।
ফায়ার সার্ভিসের ডুবুরিরা অভিযান শুরু করে।
২৭ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুরে মরদেহ উদ্ধার করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন