দিনাজপুর সদরে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুর সদরে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রভড নিউট্রিশনের (গেইন) সার্বিক সহযোগিতায় এ কর্মশালা আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিন সুলতানা,সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন তুষার। গুরুত্বপূর্ণ হিসেবে আলোচনা করেন গেইনের কনসালটেন্ট নীহার কুমার প্রামানিক,মাহবুব আলম আলোচনা শেষে সমাপ্ত বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা ৭ নং উথুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। কর্মশালায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, ইউপি সদস্য, সাংবাদিক,বাজার কমিটির সভাপতি, শিক্ষক, নারী উদ্যোক্তা, ধর্মীয় নেতা ইমাম এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান