এসএসসি পরীক্ষা ২০২৬ নিয়ে জরুরি নির্দেশনা শিক্ষা বোর্ডের
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
২০২৬ সালে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থীদের পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ নেবে। গত মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ সংক্রান্ত একটি চিঠি জারি করে সংশ্লিষ্টদের জানিয়েছে।
শিক্ষা বোর্ডের চিঠিতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস প্রযোজ্য হবে। আর যারা অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশ নেবে, তাদের জন্য ২০২৫ সালের এসএসসি পরীক্ষার পূর্ণ সিলেবাস অনুসরণ করতে হবে। এ সংক্রান্ত নির্দেশনা সবাইকে অবহিত করার জন্য বলা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ