ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদে চূড়ান্ত প্রার্থী ১০৩৫ জন, প্রত্যাহার ৭৩, বাতিল ১

ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদে চূড়ান্ত প্রার্থী ১০৩৫ জন, প্রত্যাহার ৭৩, বাতিল ১
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ১৮টি হলের ১৩টি পদে ১ হাজার ৩৫ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রাথমিকভাবে মনোনয়নপত্র জমা পড়েছিল ১ হাজার ১০৯টি, তবে এর মধ্যে ৭৩ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চূড়ান্ত প্রার্থী সংখ্যা হলভিত্তিক: প্রকাশিত তালিকা অনুযায়ী, বিভিন্ন হলে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা নিম্নরূপ:ক

  • ড. মুহম্মদ শহীদুল্লাহ হল: ৫৯ জন

  • বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল: ৩১ জন

  • সলিমুল্লাহ মুসলিম হল: ৬২ জন

  • জগন্নাথ হল: ৫৫ জন

  • ফজলুল হক মুসলিম হল: ৫৮ জন

  • শহীদ সার্জেন্ট জহুরুল হক হল: ৭৫ জন

  • রোকেয়া হল: ৪৫ জন

  • সূর্য সেন হল: ৭৫ জন

  • হাজী মুহম্মদ মুহসীন হল: ৬০ জন

  • শামসুন নাহার হল: ৩৫ জন

  • কবি জসীমউদ্দীন হল: ৬৮ জন

  • মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল: ৭৩ জন

  • শেখ মুজিবুর রহমান হল: ৫৯ জন

  • শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল: ৩৬ জন

  • অমর একুশে হল: ৭৬ জন

  • কবি সুফিয়া কামাল হল: ৩৮ জন

  • বিজয় একাত্তর হল: ৬৮ জন

  • স্যার এ এফ রহমান হল: ৬২ জন

প্রত্যাহৃত প্রার্থীর তালিকা: যেসব হলে কতজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন:

  • শহীদ সার্জেন্ট জহুরুল হক হল: ৬ জন

  • কবি সুফিয়া কামাল হল: ২ জন

  • ফজলুল হক মুসলিম হল: ৬ জন

  • অমর একুশে হল: ৫ জন

  • মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল: ৫ জন

  • কবি জসীমউদ্দীন হল: ১ জন

  • হাজী মুহম্মদ মুহসীন হল: ৫ জন

  • ড. মুহম্মদ শহীদুল্লাহ হল: ১১ জন

  • স্যার এ এফ রহমান হল: ৫ জন

  • সূর্য সেন হল: ৪ জন

  • বিজয় একাত্তর হল: ৯ জন

  • শেখ মুজিবুর রহমান হল: ৯ জন

  • জগন্নাথ হল: ৪ জন

  • শামসুন নাহার হল: ১ জন

উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণ-অভ্যুত্থানের পর এবারের নির্বাচন অনেকটাই ভয়হীন পরিবেশে হতে যাচ্ছে। গত মঙ্গলবার থেকে ইতিমধ্যে নির্বাচনি প্রচার campaign শুরু হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ