আগারগাঁও অবরোধ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

আগারগাঁও অবরোধ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

রাজধানীর আগারগাঁওয়ে ‘ব্লকেড’ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছে। এতে ওই এলাকার রাস্তায় যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে এই অবরোধ শুরু হয়।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে

১. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণাপ্রতিষ্ঠানের দশম গ্রেডের পোস্ট শুধুমাত্র কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।
২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হলে নবম গ্রেডে পদোন্নতির সুযোগ রাখা যাবে না এবং বিএডিসির কোটা বাতিল করতে হবে।
৩. কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার না করার বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

গত বুধবার রাতে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কৃষিবিদ ঐক্য পরিষদের ফেসবুক গ্রুপ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ