আবাসিক হোটেল থেকে মাহিয়া মাহি আটক

আবাসিক হোটেল থেকে মাহিয়া মাহি আটক
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে এক পুরুষসহ আটক হয়েছেন আলোচিত টিকটক তারকা মাহিয়া মাহি। বুধবার (২৭ আগস্ট) গভীর রাতে নগরীর পোর্ট রোড এলাকার ‘হোটেল রোদেলা’ থেকে কোতোয়ালী মডেল থানা পুলিশ তাদের আটক করে। থানা সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বরিশাল মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালায় কোতোয়ালী থানা পুলিশ। এ সময় হোটেল রোদেলার একটি কক্ষে স্বামী-স্ত্রী সেজে অবস্থান করছিলেন মাহিয়া মাহি ও ওই পুরুষ। তবে তারা বৈধ কোনো দলিলপত্র দেখাতে ব্যর্থ হন।

পুলিশ আরও জানায়, কক্ষে মাহিয়া মাহি ও তার পুরুষ সঙ্গী ছাড়াও আরও একজন তরুণী ছিলেন। তাকেও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘হোটেল রোদেলা থেকে দুই তরুণী ও একজন যুবককে থানায় আনা হয়েছে। তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিলেও কোনো বৈধ নথি দেখাতে না পারায় জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে।’

ঘটনার খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা হোটেলের সামনে উপস্থিত হয়ে ভিডিও ধারণ করতে গেলে মাহিয়া মাহি ও তার সঙ্গীরা সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ হন এবং বাকবিতণ্ডায় জড়ান।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ