নরসিংদীর শিবপুরে ভেজাল খাদ্য,ও তামাকমুক্ত পরিবেশ বজায় রাখতে বাজার মনিটরিং করলেন স্যানেটারী ইন্সপেক্টর

নরসিংদীর শিবপুরে ভেজাল খাদ্য,ও তামাকমুক্ত  পরিবেশ বজায় রাখতে বাজার মনিটরিং করলেন  স্যানেটারী ইন্সপেক্টর
ছবি: আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুর উপজেলার শাহাবুদ্দিন বাজার পরিদর্শন করলেন স্যানেটারী ইন্সপেক্টর নুরুল ইসলাম দুধ বাজার পরিদর্শন করলেন। উপস্থিত সকল দুধ পরীক্ষা করা হয়। পানির মিশ্রণ বা অন্য কোন উপায়ে ভেজাল করার লক্ষণ পাওয়া যায়নি। হোটেল গুলো পরিদর্শন করে তেমন কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। তবে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে খাবার তৈরি করার জন্য পরামর্শ দেওয়া হয়। হোটেলের সিলিং নিয়মিত পরিষ্কার করার জন্য বলি। ময়লাযুক্ত ডিম অাটার খামিরের কাছে না রাখার জন্য পরামর্শ দেই। কারণ মুরগির ময়লার সাথে সালমোনিলা থাকে, যা ক্রস কনটমিনেশনর মাধ্যমে প্রস্তুত খাবারকে দূষিত করে। সালমোনিল টাইফয়েড সৃষ্টিকারী জীবনু। Good Manufecturing and Good Hyegine practice করে খাবার তৈরি পরামর্শ দেওয়া হয়। এছাড়া ২৮ইং আগস্ট বৃহস্পতিবার,শিবপুর উপজেলার সৈয়দনগর বাজার পরিদর্শনকালে শাহিন এর মুদি দোকানে তামাকের বিজ্ঞাপন দেখতে পেয়ে, তা জনসম্মুখে ধ্বংস করা হয়। ভবিষ্যতে না দেওয়ার অঙ্গীকার করলে, তাকে ভবিষ্যতের জন্য সতর্ক নোটিশ প্রদান করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন