বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন
ছবি: খোকন আহমেদ

দৈনিক বিজয় উপজেলা প্রতিনিধি বেলাবো নরসিংদী প্রতিনিধিঃ

সল্লাবাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি জহিরুল হক তানভীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সল্লাবাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি জহিরুল হক তানভীর দলীয় সকল নেতা-কর্মী, সমর্থক ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি গঠন করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলটি বারবার রাজপথে সংগ্রাম করেছে এবং দেশের সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। সভাপতি জহিরুল হক তানভীর আরও বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং আগামী প্রজন্মের নেতা তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করেছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে বিএনপি জনঅধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আরও ঐক্যবদ্ধ হয়ে রাজপথে গণমানুষের নেতৃত্ব দেবে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সফল হবে।

দৈনিক বিজয় নিউজ/ খোকন আহমেদ