বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ নাজমুল হক

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ নাজমুল হক
ছবি: মো: আল আমিন

দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ

গাজীপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ নাজমুল হক, সাবেক সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। তিনি এক বার্তায় বলেন, ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নাজমুল হক আরও বলেন, শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং আগামী প্রজন্মের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়ে উঠবে। তিনি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীসহ দেশবাসীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন