প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিনিধি:
বান্দরবান নাইক্ষ্যংছড়ি'র বাইশারীতে সড়কের পাশে ছায়া বৃক্ষ কেটে ফেলার অভিযোগ। এলাকায় ক্ষোবের ঝড় উঠেছে। ৩০শে আগস্ট রোজ শনিবার দৈনিক ইত্তেফাক পত্রিকায় এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদটি প্রকাশিত হয়। এই মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। মোঃ আলম কোম্পানি বলেন, এই গাছ কাটার সময় আমি আমার বাড়ি থেকে শব্দ শুনে বাহীর হইয়ে দেখি একটি গাছ কেটে ফেলা হয়েছে দ্বিতীয় গাছটি রশি দিয়ে বাধা অবস্থায় তাও কাটা প্রায় শেষের দিকে। ওই সময় আমি বিএনপির সভাপতি আব্দুল করিম বান্টু সাধারণ সম্পাদক আবুল কালাম সাবেক চেয়ারম্যান মনিরুল হক মনু, সাংবাদিক, এলাকাবাসী সবাইকে আমার মুঠোফোনে ফোনে করে জানাই। যারা গাছগুলো কেটেছে তাদের সাথে আমার অনেক তর্ক বিতর্ক হয় এবং আমি তাদের সাথে আমি প্রতিবাদ করি। সত্য কথা বলতে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউনুস এই কাজগুলো কেটে করাতকলের মালিক সাব্বির আহমদকে বিক্রি করে দিয়েছে। সাব্বির আহমদ সাংবাদিকদের কাছে মিথ্যা সাক্ষী উপস্থাপনা করে সাংবাদিকদের মনে বিশ্বাস ও সত্য জুগিয়ে আমার নামে এই মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করছে। সাব্বির আহমদ আমাকে কেন ফাঁসাতে চায় আমি জানিনা, আমি গাছ নিধনের প্রতিবাদ করেছি বলে হয়তো। গাছগুলো আমার না আমি কিভাবে অন্যের গাছ বিক্রি করব কোন প্রশ্নই আসে না। আমি গাছ বিক্রি করেছি এরকম ভুয়া মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশের জন্য আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।