মনোহরদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মনোহরদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা বিএনপির কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে থানা রোড প্রদক্ষিণ শেষে মনোহরদী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন, বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব, মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। হাজারও নেতাকর্মীর অংশগ্রহণে র‍্যালিটি বর্ণাঢ্য উৎসবে পরিণত হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম