গাজীপুরে চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড
দৈনিক বিজয় নিউজ গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার একটি কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর, ২০২৫) সকাল পৌনে ছয়টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় সকাল সাড়ে সাতটা থেকে আটটা দশ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়।
দোকানদার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চৌরাস্তা মুদিখানা মার্কেটে হঠাৎ ধোঁয়া ও আগুন সাখাওয়াত হোসেন রদেখা দেওয়ার পর মুহূর্তেই তা আশপাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে আগুনের তীব্রতা বাড়লে গাজীপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট অপারেশনে যোগ দেয়।
আবু তাহের নামের এক ব্যবসায়ী জানান, আগুন লাগার সঠিক এখনও নির্ণয় করা যায়নি, তবে মার্কেটে অসংখ্য দোকান থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত সাপেক্ষ।
প্রাথমিক অনুমান অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে ৪০ থেকে ৬০টি দোকান পুড়ে ধ্বংস হয়েছে, যার মধ্যে মুরগি, আলু-পিয়াজ, মসলা ও মুদিপণ্যের দোকান অন্তর্ভুক্ত। ব্যবসায়ীদের অনুমান, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
দৈনিক বিজয় নিউজ/ সাখাওয়াত হোসেন রনি