দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ ফইম উদ্দিন এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান!

দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ ফইম উদ্দিন এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান!
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

০৪ সেপ্টেম্বর ২০২৫ . দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ ফইম উদ্দিন এর বদলিজনিত বিদায় উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ের বিদায় সংবর্ধনার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃমারুফাত হুসাইন। তিনি বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরেন। একসাথে কাজ করার স্মৃতিচারণকালে উপস্থিত সকলে আবেগাপ্লুত হন। পরে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশ দিনাজপুরের পক্ষ থেকে স্মৃতিসম্মাননা উপহার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), দিনাজপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান