মির্জাগঞ্জে স্বাক্ষর জাল ও ভুয়া কাগজ পএ নিয়ে আটক দরবারের আদায়কারী ফোরকান মাঝী

মির্জাগঞ্জে স্বাক্ষর জাল ও ভুয়া কাগজ পএ নিয়ে আটক দরবারের আদায়কারী ফোরকান মাঝী

দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সনামধন্য প্রতিষ্ঠান ঐতিহ্য বাহী দরবার শরীফ হযরত ইয়ার উদ্দীন খলিফা সাহেব রঃ এর দরবারের ইয়াতিম খানা ও লিল্লাহ বোডিং এর দান বাক্স সারা বাংলাদেশেই কম বেশি আছে এবং এতে মানুষ বিভিন্ন নিয়ত করে দান সদকা করেন ও উপকৃত হন। মির্জাগঞ্জ দরবার শরীফ টি এখন ওয়াকফ এস্টেট পটুয়াখালী জেলা ডিসি মহোদয় এর সভাপতিত্ব ও মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এর দায়িত্বে আছেন এবং সারা বাংলাদেশে এই বাক্সের কালেকশন এর জন্য কিছু লোক দেওয়া হয় এলাকা ভিওিক এদেরকে আদায় কারী বলা হয়। আদায় কারীর দেরকে উপজেলা নির্বাহী অফিসার এবং সেক্রেটারি মহোদয় এদের সিল স্বাক্ষর দিয়ে কিছু সর্ত সাপেক্ষে সময় সীমা দিয়ে বৈধ করে নির্দিষ্ট এলাকায় আদায় করার জন্য পাঠানো হয়। কিছু অসাধু লোক এগুলোকে ব্যাবসা হিসেবে নিয়ে এবং ক্ষমতার প্রভাব খাটিয়ে নিজেদের মতো করে কাগজ পএ বানিয়ে কালেকশন করে। আজ তেমনি একজন ফোরকান মাঝী নামে এক ব্যাক্তি স্বাক্ষর ও ভুয়া কাগজ পএ নিয়ে আদায় করতে যায় এবং তার জালিয়াতি প্রাথমিক সত্যতা পেলে আমতলি থানা পুলিশ তাকে আটক করে তিনি বিগত দিনে দরবার শরীফে চাকরিরত ছিলেন এবং সে সময় উপজেলা নির্বাহী অফিসার এর স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগ পএ তৈরি করে এবং সত্যতা পেলে  তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।