গাক-এর উদ্যোগে বগুড়ায় মিনি গার্মেন্টস প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

গাক-এর উদ্যোগে বগুড়ায় মিনি গার্মেন্টস প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পযায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন Sustainable Microenterprise & Resilient Transformation (SMART) প্রকল্পের আওতায় "Training On Staff Capacity Building" শীর্ষক কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংক এবং পিকেএসএফ-এর অর্থায়নে পরিচালিত মিনি গার্মেন্টস উপ-প্রকল্পের এই প্রশিক্ষণ কর্মশালাটি ১৩ সেপ্টেম্বর বগুড়ার গাক টাওয়ারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার মূল লক্ষ্য ছিল কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং প্রকল্পের সফল বাস্তবায়ন নিশ্চিত করা। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে গাক-এর সহকারী পরিচালক সরদার জিয়া উদ্দিন প্রশিক্ষণার্থীদের শুভেচ্ছা ও স্বাগত জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাক-এর পরিচালক অভ্যন্তরীণ নিরীক্ষা আবু রায়হান মিঞা। সমাপনী বক্তব্যে তিনি ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান বিশ্বে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের অন্যতম হাতিয়ার। কর্মীদের সঠিক প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এই খাতকে আরও শক্তিশালী করা সম্ভব। তিনি আরও বলেন, স্মার্ট প্রকল্পের এই উদ্যোগটি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে প্রকল্পকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবেন।

​কর্মশালায় আরও উপস্থিত ছিলেন গাক-এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, যার মধ্যে উল্লেখযোগ্য হলেন যুগ্ম পরিচালক মোঃ হাসান আশরাফুজ্জামান (সিসি বগুড়া ডিভিশন, এসএমএপি), যুগ্ম পরিচালক মোঃ রবিউল ইসলাম (সিসি বগুড়া ডিভিশন, পিকেএসএফ), যুগ্ম পরিচালক মোঃ রাফিউল ইসলাম (অর্থ ও হিসাব), যুগ্ম পরিচালক মোঃ খোরশেদ আলম (অর্থ ও হিসাব) ও নিবাহী পরিচালকের একান্ত সচিব উপ-পরিচালক মোঃ আরমান হোসেন প্রমূখ। ​অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক মোঃ রহমত আলী। এছাড়াও উত্তরবঙ্গের বগুড়া, গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলার জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার এবং ব্রাঞ্চ ম্যানেজারগণ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে এটিকে সাফল্য মণ্ডিত করেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান